Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ সামদানির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসগর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম প্রমুখ।

প্রিন্ট করুন