নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪৪ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।
গতকাল ০৮ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ মাঝ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ১৩,২০,০০০/- (তেরো লক্ষ বিশ হাজার) টাকা মূল্য মানের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামরুজ্জামান (৩১), পিতা-মৃত নূর উদ্দিন, সাং-ঠাকুরের মাটি মধ্যাংশ, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়।