আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম টুনো মিয়া (৬০)। তার বন্দি নম্বর (কয়েদি ৫৬/এ)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি বলেন, তাকে অসুস্থ অবস্থায় গত ২১ নভেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃরদেহটি ঢামেক মর্গে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
টুনো মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার লস্কর মিয়ার ছেলে।তিনি রাজধানীর মিরপুর ও গুলশান থানার মামলার ডাকাতিসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন বলে জানিয়েছে কারা সূত্র।