Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৩ , ৬:৪১ অপরাহ্ণ

পথে মাইক্রোবাসের ধাক্কা, ভ্যানচালক নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাই‌ক্রোবাসের ধাক্কায় হা‌রেজ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (৭ ডিসেম্বর) সকালে দাম‌ুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘ‌টে। ‌

নিহত হা‌রেজ আলী দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

দামুড়হুদা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর কবীর জানান, সকা‌লে উজিরপুর গ্রামে এক যাত্রীকে নামিয়ে ভ্যান নিয়ে ফিরছিলেন হারেজ আলী। এ সময় চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদাগামী একটি দ্রুতগ‌তির মাই‌ক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

 

প্রিন্ট করুন