আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৌরীপুরে প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার,বেগ ফারুক আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, মরহুমের ছেলে মশিউর রহমান কাউসার, সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, প্রেসক্লাবের সহ সভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।