Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

মুরাদনগরে দাদীর জানাজার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

মুরাদনগর প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে চট্টগ্রাম পবিস ১ এর LCL-1 মো: সাকিবুল হাসান (২১) দাদীর জানাজার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু। আনুমানিক রাত ১০:০৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের উওর পাশে ফুলমালা ইটভাটার সামনে এই দূর্ঘটনা ঘটে। জানা যায় বুধবার বাদ আসর দাদীর জানাজা নামাজে অংশ নিতে চট্টগ্রামের আনোয়ারা হতে এসেছেন।সে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গুনজর গ্রামের মোঃ মিদন মিয়ার ছেলে।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ এবং মাদবপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হন।পরে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁরিতে নিয়ে যান।

এ ছাড়াও তার সাথে থাকা মোঃ মানিক (১৮) আরেক জন যুবক গুরুতর আহত হন।সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে একই গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে।

প্রিন্ট করুন