Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৩ , ১০:৩৬ পূর্বাহ্ণ

চলন্ত চাল বোঝাই ট্রাকে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে চাল বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও চাল বোঝাই ট্রাকটি অধিকাংশই পুড়ে গেছে।

বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী বাজারের টেউনি ব্রিজের ওপরে চোরাগুপ্তা হামলা চালিয়ে চাল বোঝাই চলন্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ঘটনাটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) এবং বীরগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান।

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রিন্ট করুন