Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৩ , ৫:৫৩ অপরাহ্ণ

বারি’র বিজ্ঞানীর ’বিশ্ব মৃত্তিকা দিবস’ পুরস্কার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিব মোহাম্মদ নাসের বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন।

বারি’র সম্পাদক ও প্রটোকল অফিসার (অ.দা) মো. হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বুধবার ওই তথ্য জানানো হয়েছে।

প্রটোকল অফিসার (অ.দা) মো. হাসান হাফিজুর রহমান জানান, ৫ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

প্রিন্ট করুন