আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে এই বৈঠক হবে বলে জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, আসন ভাগাভাগির কোনো প্রস্তাব না আসলেও জাতীয় পার্টির সঙ্গে আলাপ করতে চেয়েছে আওয়ামী লীগ। তারা যেহেতু বড় দল তাই তাদের সঙ্গে আজ সন্ধ্যার পর কথা বলবো। কোথায় বৈঠক হবে সেটা ঠিক হয়নি।
এদিকে, এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮ আসনে এবং জাতীয় পার্টি ২৮৭ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। তবে এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনও কথা হয়নি।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।