Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৬, ২০২৩ , ৫:২৪ অপরাহ্ণ

সয়াবিন তেল কিনবে সরকার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৮৩ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার।

বুধবার (৬ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে রোমানিয়ার অ্যালোনাইট মেডিটাইম অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেড অ্যান্ড মার্ক এক্সিম লিমিটেডের কাছ থেকে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোন দেওয়া হয়েছে।

লিটারপ্রতি ১৫৪ টাকা ৬২ পয়সা দরে এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা।

লিটারপ্রতি ১৫৪ টাকা ৬০ পয়সা দরে এর ব্যয় ধরা হয়েছিল ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা।

 

 

প্রিন্ট করুন