Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২২ , ৭:২৬ অপরাহ্ণ

গায়ের মূল্য মুছে বেশি দামে তেল বিক্রি, অতঃপর

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর মহানগর প্রতিনিধি :গাজীপুরের বিভিন্ন বাজারে গায়ের মূল্য মুছে ফেলে বোতলজাত তেল বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে এ অভিযান শুরু করেন গাজীপুর জয়দেবপুর থেকে। প্রথমে একটি দোকানের বোতলজাত তেলে মূল্য মুছে ফেলার দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন থান্দার কামরুজ্জামান।

এ সময় মেসার্স ঝুমা ট্রেডার্সের মালিক শুকুরাম সাহাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ৫০০ লিটার বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। সংকটের বাজারে তেল পেয়ে খুশি স্থানীয়রা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, কৃত্রিম সংকট তৈরি করে এই দোকানি প্রতি ৫ লিটার বোতলজাত তেল বিক্রি করছিলেন ৯৪৫ টাকায়। যেটা নির্ধারিত মূল্যের অনেক বেশি। এ সময় বোতলের গায়ে মূল্য মুছে অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

প্রিন্ট করুন