Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৩ , ৭:২৪ অপরাহ্ণ

কালিয়াকৈরে খড়বোঝাই ট্রাকে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা খড় পুড়ে যায়।

সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার পাশে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার পাশে সোমবার ভোর রাতে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে ট্রাকে থাকা খড় পুড়তে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

প্রিন্ট করুন