
আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কেটে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কালুখালীর সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষক খয়ের খাঁ (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস টেনটি সূর্যদিয়া এলাকায় এসে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সোমনাথ বসু বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :