Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ

ব‌রিশালে নৌকার প্রার্থী শাম্মীসহ ১০ জনার ম‌নোনয়ন বা‌তিল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ম‌নোনয়ন বাছাই‌য়ের শেষ দি‌নে ব‌রিশাল-৪ আস‌নের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ সহ ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাইর শেষ দিনে সোমবার ( ৪ ডি‌সেম্বর) বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচনী নিয়ন্ত্রন কক্ষ থেকে এ ঘোষনা দেন রিটার্নিং কর্মকর্তা মো: শহিদুল ইসলাম।

শাম্মীর প্রতিদ্বন্দী একই আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ পংকজ নাথ এর প্রার্থীতা বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ জন হচ্ছেন বরিশাল-১ আসনের জাকের পার্টির এমপি প্রার্থী মো: রিয়াজ মোর্শেদ জামান খান, বরিশাল-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের মো: মিরাজ খান, জাতীয় পার্টি-জেপির ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, বরিশাল-৪ আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: আসাদুজ্জামান, বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলম, স্বতন্ত্র মো: জাকির খান সাগর, মো: শাহরিয়ার মিয়া, নুরে আলম সিকদার এবং বাংরাদেশ কংগ্রেসের মো: হুমায়ুন কবির।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, দ্বৈত নাগরিক হওয়ায় যাচাই বাছাই শেষে গতকাল বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি অস্ট্রলিয়ারও নাগরিক বলে জানা গেছে। তবে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ ণাথের কর ফাঁকির অভিযোগ প্রমানিত না হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।

 

 

প্রিন্ট করুন