Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৩ , ১১:২৬ পূর্বাহ্ণ

নৌকার প্রার্থীসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঋণখেলাপির দায়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনসহ মোট ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ঋণখেলাপিসহ বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত ব্যক্তিদের আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর উপজেলা) আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপির দায়ে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রিন্ট করুন