Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৩ , ১১:১৪ পূর্বাহ্ণ

বছরের শেষ ম্যাচ খেলতে নামবে

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবল দুই ম্যাচের শেষটিতে আজ (৪ ডিসেম্বর) সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

এই ম্যাচটি অন্য কারণেও গুরুত্বপূর্ণ। চলতি বছরে বাংলাদেশ নারী ফুটবল দলের এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। এদিকে ২০২৪ সালের মার্চের আগে জাতীয় পুরুষ ফুটবল দলেরও আর খেলা নেই। তাই ফুটবল দলের জন্য আজই শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ক্লাব পর্যায়ে আগামী ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে বসুন্ধরা কিংস।

এর আগে, প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের কাছে পাত্তাই পায়নি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে জয়ে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-০ সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সিঙ্গাপুরের মেয়েরা।

বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটুর ভাষ্য,‌ প্রথম ম্যাচের পর ওরা (সিঙ্গাপুর) বুঝতে পেরেছে, আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।

 

প্রিন্ট করুন