Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৪, ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাসে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রিন্ট করুন