এমএম রহমান :: নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি দেওয়ান কামাল আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এম এ নাহিদ এর আয়োজনে তার অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবি লীগ সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করসহ কেন্দ্রীয়, নগর, ওয়ার্ড ও ইউনিট মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ।
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান করোনা ভাইরাস সহ যাবতীয় মহামারি ও দুর্যোগ থেকে পরিত্রান পেতে এম এ নাহিদ এর পরিচালনায় দোয়া,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় এম এ নাহিদ বলেন, করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে।সচেতনতার কোন বিকল্প নেই। তিনি সকলকে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান
আজকালের কন্ঠ/ এমএম