Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২০ , ১০:১৬ অপরাহ্ণ

শরীয়তপুরে ৯ জনকে জরিমানা ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

জামাল মল্লিক,শরীয়তপুর প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৯ জনকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করার দায়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ তাদের এই জরিমানা করেন।এসময় মাস্কবিহীন নিম্নআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৯ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ সময় দোকান, শপিংমল সন্ধ‍্যা ৭ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূনতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করেন। এছাড়া, সকাল ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোভার স্কাউটের একটি দল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত রাখা হবে।

 

আজকালের কন্ঠ/জামাল/এম

প্রিন্ট করুন