মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের কার্যনির্বাহী ও আজীবন সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, রাজনীতি না করেও রেড়ক্রিসেন্ট সোসাইটির মতো সেবা ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা করা যায়।
যে কোন দূর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বাগ্রে দূর্গত মানুষের পাশে দাঁড়ায়। তিনি শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় শরীয়তপুর রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিমালা (৭টি মৌলিক নীতিমালাঃ মানবতা, পাপহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছায় সেবা, একতা, সার্বজনীনতা) ও আর্দশকে অনুসরণ করে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। টর্নেডো, বন্যা, সাইক্লোন, খরা, শৈত্যপ্রবাহ, মহামারী ইত্যাদি দূর্যোগ ছাড়াও দূর্ঘটনা, অগ্নিকান্ড এবং মানব সৃষ্ট দূর্যোগে যারা বিপন্ন ও ক্ষতিগ্রস্থ হয় এবং কোন সাহায্য ছাড়া যারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনা, রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বাগ্রে তাদের পাশে দাঁড়ায়।
শরীয়তপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও আজীবন সদস্য, শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ইউনিটের সেক্রেটারী এ্যাড. আলহাজ্ব আলমগীর হোসেন মুন্সী। সাধারণ সভায় বক্তব্য রাখেন আজীবন সদস্য শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, প্রফেসর আলী হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, চিতলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, জাজিরা পৌর মেয়র ইদ্রিস মাদবর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট প্রধান তাইজুল ইসলাম সরকার প্রমূখ। সভা সঞ্চালনা করেন জেলা ইউনিট অফিসার, উপ-সহকারি পরিচালক গৌড় চন্দ্র বিশ্বাস।
সভায়-২০২৩ সনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, ২০২৪ সনের ইউনিটের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। সভার শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।