Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ

ঝালকাঠি জেলার দু’টি আসনে এমপি বজলুল হক হারুনসহ ৭ জনের মনোনয়ন বাতিল

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠি জেলার দু’টি আসনে এমপি বজলুল হক হারুনসহ ৭জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

রবিবার সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন। বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা, জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ১% ভোটারদের তালিকায় দেয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম।

প্রিন্ট করুন