Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩, ২০২৩ , ১১:৫৩ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় রান্না করা হরিণের মাংসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মরাগাং এলাকা থেকে রান্না করা ১০‌ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রাম থেকে হরিণের মাংস ও সরঞ্জামগুলো জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মরাগাং এলাকায় কয়েকজন চোরাশিকারি হরিণ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়।

এ সময় বনবিভাগের সদস্যরা মরাগাং নদী সংলগ্ন মরাগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়ী থেকে হাঁড়ি ও কড়াই ভর্তি রান্না করা ১০ কেজি হরিণের মাংস এবং ৫০টি হরিণ শিকারের ফাঁদ ও নাড়িভুড়ি জব্দ করতে সক্ষম হলেও বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারি মাহমুদুল হাসানসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। পলাতক মাহমুদুল হাসান ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

 

 

প্রিন্ট করুন