Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত। ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই জেল হবে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‌‘LIVE : Let’s Talk-তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।

জয় আরও বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রে, ইউরোপে, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব। যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।

প্রিন্ট করুন