Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১, ২০২৩ , ২:২২ অপরাহ্ণ

পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা রাস্তায় বাস- হোন্ডা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লেখকঃ আজকালের কণ্ঠ

সুমন হোসাইন পটুয়াখালীঃ পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা রাস্তায় বাস- হোন্ডা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, ১ ডিসেম্বর রোজ শুক্রবার পটুয়াখালী টু গলাচিপা গামী আরোহী বাসটি ছেড়ে গেলে গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের মাঝামাঝি সকাল ১০টায় হুন্ডো ও বাস মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সাথে সাথে মোটরসাইকেল-টি বাসের ভিতরে ঢুকে যায় এবং সাথে সাথে বাসা- টি থামিয়ে মোটরসাইকেল ও লোকটিকে বের করা হলে মোটরসাইকেলে থাকা লোকটিকে মৃত্যু ঘোষণা করে ঘটনাস্থলে স্থানীয় লোকজন।
চোখের সামনে এমন কষ্টদায়ক দুর্ঘটনা দেখে খুবই কষ্ট পেয়েছেন এমনটা জানিয়েছেন গাড়িতে থাকা লোকজন।

বাসে থাকা একজন যাত্রী জানান আমি গাড়ির সামনের সিটে বসা ছিলাম এবং কেন যেন একটু ঘুমের মতো পড়েছিলাম, হঠাৎ করে ঘুম থেকে লাফিয়ে উঠছি এমন সংঘর্ষে, গাড়ি থেকে নিচে বের হয়ে দেখি মোটরসাইকেল-টি বাসের নিচে ঢুকে গেছে এবং লোকটি মারা গেছে,
বাসে থাকা সব যাত্রীরা খুব আতঙ্ক এবং ভয় পেয়েছেন বলে আজকালের কন্ঠকে জানিয়েছেন।

প্রিন্ট করুন