কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদর আংশিক) আসনে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন প্রার্থী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন দাখিলের শেষ দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ থেকে মনোনীত প্রার্থী ৩ বারের নির্বাচিত এমপি বি এম কবিরুল হক মুক্তির পক্ষে আ.লীগের দলীয় নেতকর্মীরা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুনু সাহার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নড়াইল-১ আসনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন- আ.লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), সাংসদ বি এম কবিরুল হক মুক্তির সহধর্মিণী চন্দনা হক (স্বতন্ত্র), জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন), তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, সিকদার মোঃ শাহাদাত হোসেন (স্বতন্ত্র)