Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ৫:২৮ অপরাহ্ণ

জাতীয় পার্টির প্রার্থী রতনা আমিনের নমিনেশন ফরম জমা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাকেরগঞ্জ ব্যপক উৎসব মূখোর পরিবেশে শোডাউন করে উপজেলা জাতীয় পার্টির এমপি নাসরীন জাহান রতনা ৩০ শে নভেম্বর দুপুর ২ টায় উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নমিনেশন ফরম দাখিল করেন। এর আগে নিজ বাস ভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য নির্দেশনা প্রদান করে নির্বাচন সংক্রান্ত বিষয় তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় নেতাকর্মীদের ঐক্য বজায় রেখে দৈয্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার পাশাপাশি দলকে সুসংগঠিত করে দলকে ক্ষমতায় আনতে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করে তিনি বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে বাকেরগঞ্জ উপজেলা এখন অনেক বেশি উন্নত, এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় পার্টির বিকল্প নেই। তিনি সকলকে দলের পক্ষে সমার্থন কামনার পাশাপাশি সবার দোয়া কামনা করছেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মানিক হাওলাদার, সহ সভাপতি গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বশির আহম্মেদ সবুজ, জাতীয় যুব সংহতির সভাপতি এডভোকেট মজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, সদ্য বি এন পি থেকে যোগদান কৃত পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।

প্রিন্ট করুন