Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ

ভোলা -১ আসন এ মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ

লেখকঃ আজকালের কণ্ঠ

ভোলা প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নিয়ে ৭০ থেকে শুরু করে ১২ বার বাংলাদেশ আওয়ামীলীগের থেকে নমিনেশন পেয়ে দলের জন্য নির্বাচন করছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়রসহ-সভাপতি আবদুল মমিন টুলু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, ভোলা পৌর সভার মেয়র মো:মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু মো: ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভোলা সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এক এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো না বললো এতে কিছু যায় আসে না। সকলের কাছই একটা গ্রহন যোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা অংশ গ্রহন করতে যাচ্ছি। এবং অনেকেই অংশ গ্রহন করবে সেই নির্বাচনে।

এসময় তোফায়েল আহমেদ আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।

প্রিন্ট করুন