আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা পুনর্বিবেচনার সুযোগ নেই। এই ভোট নিয়ে কোন চ্যালেঞ্জ নেই। কারণ সাধারণ মানুষের উৎসাহ, উৎসব আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কুষ্টিয়ার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ। পিটিআই রোডের নিজ বাসভবন থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেটে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজা তার মনোনয়নপত্রটি গ্রহণ করেন।