Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ৩:৪২ অপরাহ্ণ

হাসান সভাপতি ও গাজী সাধারণ সম্পাদক

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধি : মোংলা প্রেস ক্লাবের (২০২৩-২৪) বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি আহসান হাবিব হাসান (জনকন্ঠ) ও সাধারণ সম্পাদক মো: হাসান গাজী (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মো: একরামুল হক (দিনকাল), সহ-সাধারণ সম্পাদক পদে মো: জাহিদুল ইসলাম খান( ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক পদে মো: ওমর ফারুক (অর্নিবান), কোষাধক্ষ পদে শফিকুল ইসলাম শান্ত (দক্ষিনাঞ্চল প্রতিদিন), সদস্য পদে( সাবেক সাধারণ সম্পাদক) আমির হোসেন আমু (যুগান্তর) ও সদস্য এমএম ফিরোজ( গ্রামের কাগজ) নির্বাচিত হয়েছেন।

গত ২৬ নভেম্বর প্রেস ক্লাবের এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ৬টি পদে বিজয়ী হলেও সমান সংখ্যক ভোট হওয়ায় সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ৩০ নভেম্বর পূনরায় ভোট আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাব হল রুমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: জুবাইর হোসেন নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আইসিটি কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস ও সদস্য মোংলা পৌর সভার কালেক্টর ও ট্র্যাক্সেস মো: মহসীন হোসেন উপস্থিত ছিলেন। অনাড়ম্বর এ শপথ অনুষ্ঠানে প্রতিদ্ধন্ধি প্রার্থী ও সাধারণ সদস্য ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন