আজকালের কন্ঠ ডেস্ক : উৎসবমুখর পরিবেশে নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাশরাফীর পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি ও মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।
সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে তিনি সবাইকে আহ্বান জানান।