Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলম (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে উখিয়া ক্যাম্প-৪-এর ই ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন। নিহত যুবক উখিয়ার ওই ক্যাম্পের মুছার ছেলে।

ওসি শামীম জানান, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী সৈয়দ আলমের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

প্রিন্ট করুন