Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ১২:১১ অপরাহ্ণ

সাতক্ষীরায় বোরকা পরে ঘুরছিল যুবক, অতঃপর যা হলো…

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে চোর ভেবে বোরকা পরা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কামরুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তি মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলামকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। তাদের সন্দেহ সে চুরি করতে এসেছিল।

প্রিন্ট করুন