Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ১১:৫৮ পূর্বাহ্ণ

৭ রানের লিড পেল নিউজিল্যান্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : অবশেষে ভাঙলো কাইল জেমিসন আর টিম সাউদি দুজনে জুটি। এই জুটি মিলে গড়েছিলেন ৫২ রানের জুটি। তাতে লিডও পেয়েছিল কিউইরা। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বারস্থ হলেন পার্টটাইম স্পিনার মুমিনুল হকের ওপর। সেখানেই এলো সফলতা।

জেমিসন আর সাউদি দুজনকেই ফিরিয়েছেন মুমিনুল। তাতেই ৩১৭ রানে শেষ হল কিউইদের ইনিংস। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৭ রানে।

২৬৬ রানে ৮ উইকেট নিয়ে ৩য় দিনের শুরু করেছিল কিউইরা। উইলিয়ামসনকে বারবার জীবন দিলেও শেষ পর্যন্ত কিছুটা লিড পাওয়ার স্বপ্নটা ছেড়ে দেয়নি স্বাগতিকরা। ৩য় দিন সকালে দ্রুত কিউইদের ফিরিয়ে দেওয়াটাই লক্ষ্য ছিল টাইগার বোলারদের। স্বল্প লিডও সিলেটের এই পিচে হতে পারতো সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ।

কিন্তু ৩য় দিন দেখেশুনে ব্যাট চালিয়েছেন দুই টেলএন্ডার ব্যাটার কাইল জেমিসন এবং টিম সাউদি। নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন লিড। ২৬৪ রানে ৮ম উইকেট পতনের পর নবম উইকেটে এই দুজন গড়েছেন ৫২ রানের জুটি। তাতেই কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল বাংলাদেশের।

প্রথমে হালকা সুইয়ে বিভ্রান্ত করেছেন কাইল জেমিসনকে। তার হালকা সুইংয়ে ব্যাটে-বলে করতে পারেননি এই পেসার। আউট হয়েছেন এলবিডব্লিউতে। চার বল পর প্রায় একই ডিলিভারিতে স্ট্যাম্প খুইয়েছেন সাউদি। ৭ রানের লিড নিয়েই থামল কিউইরা।

 

প্রিন্ট করুন