Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২৩ , ১১:৫২ পূর্বাহ্ণ

শাজাহানপুরে ট্রাকে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে।

আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বগুড়ার শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বনানীতে ১০-১২ জন দুর্বৃত্ত গতিপথ রোধ করে ট্রাকটিতে ভাঙচুর চালায়।

প্রিন্ট করুন