Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ

সোনাগাজীতে শীতবস্ত্র বিতরণ করেন- জাহাঙ্গীর ফিরোজ

লেখকঃ আজকালের কণ্ঠ

ফেনী প্রতিনিধিঃ-লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের অর্থায়নে সোনাগাজী উপজেলার চরদরবেশ, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন- সংস্থার চেয়ারম্যান বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী জাহাঙ্গীর ফিরোজ।

এসময় পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক কবি সেলিনা আক্তার, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাহাব উদ্দিন, রোকেয়া বেগম, জিয়াউল হক টিপু, আলী আলমগীর হোসেন, আরিফুর রহমান, রফিকুল আলম, ইব্রাহিম রুবেল, চরদরবেশ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বেলাল, যুবলীগের সভাপতি গোলাম সরওয়ার দুলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষতঃ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ সহ শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। ধারাবাহিক ভাবে উপজেলার সকল ইউনিয়নে বিতরণ করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর ফিরোজ।

প্রিন্ট করুন