Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ

মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত দাউদকান্দি-তিতাসের জনগণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কুমিলা-১ আসনে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

গতকাল সোমবার (২৭ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আওয়ামী লীগ থেকে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে মনোনীত করায় তৃনমুল নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক বিশাল আনন্দ র‍্যালী বের করে৷ বিশাল এই আনন্দ র‍্যালীর প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

র‍্যালীটি দাউদকান্দির আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে শুরু করে দাউদকান্দি বাজার, দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর বাজার, ইলিয়ট গঞ্জ বাজার ও তিতাসের বাতাকান্দি বাজারসহ ১৮ টি প্রতিটি ইউনিয়ন পদক্ষীন করে৷ এই সময় দাউদকান্দি তিতাসের জনসাধারণের মাঝে স্বস্তি দেখা গিয়েছে। ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জনসাধারণের ইচ্ছের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন দাউদকান্দি তিতাসের আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীরা৷ আনন্দ র‍্যালিতে উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয় বলেন, ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দাউদকান্দি-তিতাসের কাঙ্খিত উন্নয়ন হয়নি, সাধারণ মানুষের জীবনযাত্রার প্রত্যাশিত মানোন্নয়ন হয়নি।

আনন্দ র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক লিটন শওকত, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রিন্ট করুন