ফেনী প্রতিনীধিঃ- আগামী দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে ফেনী -৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনে ৮ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
দাগনভূঞা ও সোনাগাজী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৮ই নভেম্বর মঙ্গলবা দুপুর পর্যন্ত ফেনী -৩ (দাগনভূঞা- সোনগাজী) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট ৮ জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ফরম সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বায়রা,র চেযারম্যান শিল্পপ্রতি আবুল বাসার এবং তার ছেলে ইন্জিনিয়ার ইসতিয়াক আহম্মেদ সৈকত ,সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ও তার সহধর্মিনী পারভিন আক্তার,সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড় এম কামরুল আনাম,ইসলামীক ফন্ট বাংলাদেশ থেকে ইসলামীক ফন্ট বাংলাদেশের দাগনভূঞা উপজেলা সভাপতি ব্যবসায়ী আবু নাছের,বাংলাদেশ সুপ্রিম পাটির সাংবাদিক তবারক হোসেন সোহেল,প্রগতিশীল গনতান্ত্রিক পাটির( পিডিএফ) এর প্রার্থী আজিম উদ্দিন আহম্মেদ।