
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় জোর পূর্বক জায়গা জমি দখলের ঘটনা ঘটেছে।জানাগেছে, উপজেলার নিজড়া ইউনিয়নের পূর্ব নিজড়া গ্রামের আকমাল সরদারের ছেলে সিদ্দিকুর রহমান সরদারের চাষাবাদ করা জমি একই এলাকার সামচু খানের ছেলে ইউসুফ খান জোর পূর্ব জমি দখল করে চাষাবাদ করেছে। এ বিষয় থানা পুলিশে লিখিত অভিযোগ করেছে সিদ্দিকুর রহমান সরদার।
এ বিষয়,ভুক্তভোগী সিদ্দিকুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পদ্দবিলা মৌজার ৬৯৮৮ দাগের ৪৩৪ নং খতিয়ানের ৩৬ শতাংশ এর মধ্যে সাড়ে ১৬ শতক যাহা আমার আপন মামা হারুণ খানের কাছ থেকে দলীল করে নেওয়া। যাহা আমি দির্ঘদিন ধরে ভোগ দখলে রেখে চাষাবাদ করছি।
হঠাৎ গত ২৫ নভেম্বর একই এলাকার ইউসুফ খান সকালে আমি বাড়িতে না থাকায় জোর পূর্বক জমি দখলে নিয়ে চাষাবাদ করছে। পরে আমি পুলিশে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত ইউসুফ খান জানান, আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে দলীল বিহীন জমি ক্রয় করেছি ।
এ বিষয়ে পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই লিয়াকত আলী জানান, আমি সিদ্দিকুর রহমানের একটি লিখিত আভিযোগ পেয়েছি তার ভিত্তিতে ২ পক্ষকে ডাকা হয়েছে কাগজ পত্র দেখে সমাধান করা হবে।
আপনার মতামত লিখুন :