নলছিটি প্রতিনিধি : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি -২ আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নলছিটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় আয়োজিত আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবর রহমান। এ আসন থেকে প্রতিবারই আওয়ামী লীগের একক ভাবে মনোনায়ন পেয়ে আসছে আমির হোসেন আমু।
আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।