Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ

বিএনপি নির্বাচনে আসলে সময় বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী সময় সীমা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা কোন চাপ তৈরি করছে না। তারা আসলে নির্বাচন আরো গ্রহণযোগ্য হবে।

প্রিন্ট করুন