রাজবাড়ীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

রাজবাড়ীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২০, ২:৩৯ অপরাহ্ন
রাজবাড়ীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

রাজবাড়ি প্রতিনিধি : রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুরী এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থা অজ্ঞাত ( ৪৫ ) বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করার কথা জানিয়েছে পাংশা মডেল থানা পুলিশ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আহসানউল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হাবাসপুরইউনিয়নের চরঝিকুরী এলাকার পদ্মা নদী থেকে ভাষমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। খবর পাই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মরদেহটি পদ্মার পানিতে ভেসে এসে হাবাসপুর অংশে ঠেকেছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

আজকালের কন্ঠ /করিম /মিজান