Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২৩ , ৩:৫২ অপরাহ্ণ

মুরাদনগরের বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন আবারও নৌকার মাঝি

লেখকঃ আজকালের কণ্ঠ

মুরাদনগর প্রতিনিধিঃমুরাদনগরে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ আবারও নৌকার মাঝি হলেন কুমিল্লা -৩ আসনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

কুমিল্লা -৩, মুরাদনগর আসনে আ.লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। এই আসনে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান এবং নির্বাচিত হন। এরপর তিনি ২০১৮ সালে আবারও দলীয় প্রার্থী হয়ে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এবার তিনি নৌকা প্রতীকে কুমিল্লা -৩,মুরাদনগর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রিন্ট করুন