দাঁড়িয়ে থাকা বাসে আগুন | Daily AjKaler Kontho

দাঁড়িয়ে থাকা বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।গতকাল রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টহল পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি।