আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য গফরগাঁওয়ের ফাহমী গোলন্দাজ বাবেল। গতকাল রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয় ।
জানাগেছে ,ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয বারের ন্যায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচনী এলাকা ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, শেখ হাসিনার একজন ক্ষুদ্র সেবক হিসেবে গফরগাঁওয়ের উন্নয়নের কাজ করেছি। গত ১০বছর গফরগাঁওয়ের সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করেছি। যতটুকু সাধ্য গফরগাঁওকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে।
বাবেল এমপি আরও বলেন, আমার এবং আমার পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই তৃতীয়বার আমাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আশা করি, জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে আবারও জয়ী করবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন,জননেত্রী শেখ হাসিনার বিশ^স্ত সৈনিক গফরগাঁওয়ের উন্নয়ন ও শান্তির প্রতীক ফাহমী গোলন্দাজ বাবেল এমপি টানা তৃতীয়বারের মতো মনোনয়ন লাভ করায় উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজ একবারের উপজেলা চেয়ারম্যান ও তিনবার আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । তিনিও বাবার অর্জনের কাছাকাছি সেই পথে এগিয়ে যাচ্ছেন ।