Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৩ , ৭:০৭ অপরাহ্ণ

শান্তি নিকেতন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

ফেনী প্রতিনিধিঃ-ফেনী শান্তি নিকেতন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের জন্য কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে।

বিশিষ্ট শিক্ষানুরাগী কেবিএম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন শান্তি নিকেতন ইনস্টিটিউটের চেয়ারম্যান কেবিএম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম মামুনুর রশীদ।কেবিএম জাহাঙ্গীর আলম,শাহজাহান সাজু।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার কাউন্সিল হারুন অর রশীদ মজুমদার ও খালেদ খাঁন, সমাজসেবক ও সাবেক কাউন্সিলর আবুল কাশেম। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নুসরাত জাহান লিজার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মাকছুদুর রহমানের ছেলে শামসুর রহমান আজাদ ও সাবেক অধ্যক্ষ মোস্তফার ছেলে মো. মুজাহিদুল ইসলাম শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রিন্ট করুন