গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর নেতৃত্ব গত গত ২৫/১১/২০২৩ খ্রি: তারিখ গোপালগঞ্জ সদর থানাধীন সাহাপুর ও করপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ। অফিসার ইনচার্জ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ করপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে করপাড়া ইউপির চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার দফেদারদের সাথে মতবিনিময় করেন। অফিসার ইনচার্জ ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এই সময়ে অফিসার ইনচার্জ সাহেব মাদক নিয়ন্ত্রণ সহ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৩/১১/২০২৩ খ্রি: তারিখ গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অন্যান্য অফিসারগণ কাজুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ কাজুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপির চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার দফেদারদের সাথে ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে মত বিনিময় সভা করেন।