Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৩ , ৬:১০ অপরাহ্ণ

বান্দরবান ৩০০নং আসনে নৌকার মনোনয়ন পেলেন বীর বাহাদুর উশৈসিং

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবানঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ বারের মত ৩০০নং আসনে আওয়ামীরলীগ থেকে আবারো নমিনেশন পেলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

(২৬ নভেম্বর) রবিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে ৩০০নং আসনের আওয়া লীগের নৌকার প্রার্থী হিসাবে ঘোষণা প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ৭ম বারের মত বীর বাহাদুর উশৈসিং কে ৩০০নং আসনে আবারো নৌকার মাঝি হিসাবে মনোনীত করায় বান্দরবান জেলার ৭টি উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে তিনি পরপর ৬ বারের মতো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয় সংসদ সদস্য। এবারও বিপুল ভোটে ব্যবধানে জয়ের প্রত্যাশা করছে তৃণমূলের সমর্থকসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।

প্রিন্ট করুন