Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ

ঢাকা ৫ আসনে নৌকার মাঝি হলেন মুন্না

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি : ঢাকা-৫ আসনে (ডেমরা ও যাত্রাবাড়ী থানা) আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবার নৌকার হাল ধরবেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও মাদার অব হিউমিনিটি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ সরকারের সময় সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।

হারুনর রশিদ মুন্না আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদান করার কাজে আমি সর্বাত্মক চেষ্টা করে আসছি।

রাজনৈতিক জীবন শুরু প্রথমে মুন্সীগঞ্জ পরে ঢাকা মহানগর ছাত্রলীগের মাধ্যমে। ১৯৯৪ সালে ঢাকা-৫ এর বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লা বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি আমি যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ১৯৯৭ সালে সাধারণ সম্পাদক পদে ছিলাম।

প্রিন্ট করুন