Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৫, ২০২৩ , ১২:৪৭ অপরাহ্ণ

আলীকদমে যুব-সমাবেশ কানায় কানায় পুর্ণ সমাবেশ স্থলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিশাল যুব সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে আওয়ামী যুব লীগের কমিটিতে। এতে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পুর্ণ সমাবেশ স্থল।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের সকল উপজেলায় আওয়ামীলীগ-সহ সকল সহযোগী সংগঠন গুলোকে ঢেলে সাজানো হয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৬ বারের নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং কে ৭ম বারের মতো নির্বাচিত করার লক্ষ্যে আলীকদম উপজেলা আওয়ামী যুবলীগের কমিটিতেও আনা হচ্ছে পরিবর্তন।

দীর্ঘদিন নেতৃত্ব শূণ্য থাকা উপজেলা যুব লীগের কমিটির সাময়িক নেতৃত্ব তুলে দেয়া হয়েছে আলীকদম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম. কফিল উদ্দিনের হাতে। গত অক্টোবর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু লক্ষীপদ দাশ এবং জেলা যুবলীগের নেতৃবৃন্দ ঝিমিয়ে পড়া কমিটির প্রাণ সঞ্চারে যুবলীগের সাবেক সভাপতি এম. কফিল উদ্দিনকে আহবায়ক করে ২৭ জনের একটি সমন্বয় কমিটি ঘোষণা করে।

আলীকদম উপজেলা যুবলীগের নেতৃত্বকামীদের এবং আওয়ামীলীগ-সহ সহযোগী সংগঠন গুলোর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আলীকদম উপজেলা সদরের নিকটস্থ পর্যটন মোটেল দামতুয়া’র সম্মুখে অবস্থিত শিশু একাডেমির মাঠে পরিনত হয় জনসমুদ্রে।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান সমন্বয়ক কমিটির আহবায়ক এম.কফিল উদ্দিনের সভাপতিত্বে, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাবু লক্ষীপদ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চৌধুরী প্রকাশ বড়ুয়া। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্ন। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল করিম। জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মার্মা। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম। আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জামাল উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য, বাবু দুংড়িমং মার্মা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থােয়াই মার্মা। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান রাশেদ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উইলিয়াম মার্মা-সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে সমাবেশ স্থলে আসার লক্ষ্যে আলীকদম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একে একে মিছিল সহকারে জড়ো হতে থাকে আলীকদম উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ। পরে বিশাল একটি মিছিল সহকারে সমাবেশ স্থলে আসেন জেলা, উপজেলা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মার্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, চৌধুরী প্রকাশ বড়ুয়া। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আবুল কালাম মুন্না। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট ইকবাল করিম।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বাবু লক্ষীপদ দাস বলেন, বীর বাহাদুর আওয়ামী লীগের এমপি হওয়ার পূর্বে এই বান্দরবানে আরো এমপি ছিলো, মন্ত্রী ছিলো, রাজা ছিলো কিন্তু সেই সময়ে অন্ধকারাচ্ছন্ন বান্দরবানকে আলোকিত করতে কেউই মাথা ঘামায়নি। বীর বাহাদুর এমপি হওয়ার পর থেকে এক এক করে বান্দরবানের ৭টি উপজেলাকে এতো এতো উন্নয়ন দিয়েছেন তা কল্পনারও অতীত। আজ আলীকদম উপজেলা যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ প্রমান করে দিয়েছে বীর বাহাদুরের নেতৃত্বে কোন ভুল নেই।

তিনি আরো বলেন, বীর বাহাদুরকে ৭ম বারের মতো নির্বাচিত করতে আমরা সকলে একযোগে কাজ করবো এবং বিজয় শতভাগ নিশ্চিত করবোই, কারন পার্বত্য বান্দরবানে বীর বাহাদুরের বিকল্প নেই।

প্রিন্ট করুন