আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে এক মুদির দোকানে অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকসেবনের সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন ডালম্বা গ্রামের জাকিরের মেয়ে হিরা মনি (২২), একই এলাকার গেমেলের ছেলে সাব্বির হোসেন (২১) ও মো. আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৩)।
গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডালম্বা এলাকায় এক মুদির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।